রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জুতার ভেতর ১৬ কোটি টাকার সোনা, আদালতে দুই বিমানকর্মীর স্বীকারোক্তি সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, কর দিতে হবে মূল বেতন ও বোনাসে ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সিএস মানচিত্র ধরে ফুলজোড় নদীর প্রবাহপথ উদ্ধারের দাবি এলাকাবাসীর ফ্যাটি লিভার থেকে কি লিভার ক্যান্সার হতে পারে? যে ৭ লক্ষণে সতর্ক হবেন ওয়ানডে দলে প্রথমবার আলিস, বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন স্থানীয় সরকারকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়াই সরকারের লক্ষ্য: মঈন খান দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ, রমজানে সংকটের আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী রায়গঞ্জে বীর মুক্তিযোদ্ধা জালাল নগর হাটের উদ্বোধন করলেন এমপি আয়নুল হক রায়গঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

ফ্যাসিবাদের বিস্তারে বিশ্ববিদ্যালয়েও কথা বলার সুযোগ ছিল না-রুহুল কবির রিজভী

Reporter Name / ৩৩ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

সত্যরেখা ডেস্ক :

বিগত সরকারের শাসনামলে ফ্যাসিবাদ এমনভাবে বিস্তার লাভ করেছিল যে বিশ্ববিদ্যালয়গুলোতেও স্বাধীনভাবে কথা বলার সুযোগ ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

 

তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট মোকাবিলায় তরুণদের মতামতকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে তরুণদের নির্ভয়ে প্রশ্ন করার সুযোগ তৈরি করে দেওয়ার ওপর জোর দেন তিনি।

 

শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ‘আইডিয়া ফেস্ট-২০২৫’-এর চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রিজভী।

 

বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিবাদী শাসনামলে মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়ে পড়েছিল। বিশ্ববিদ্যালয়গুলোও কর্তৃত্ববাদী শাসনের চাপের বাইরে ছিল না। এমন পরিস্থিতিতেও শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

 

তিনি আরও বলেন, ‘আইডিয়া ফেস্ট-২০২৫’-এর মাধ্যমে তরুণদের মধ্যে কৌতূহল সৃষ্টি এবং সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা ভবিষ্যতে নতুন সম্ভাবনার পথ উন্মুক্ত করবে।

 

রিজভী মনে করেন, তরুণদের প্রশ্ন করার মানসিকতা, নতুন কিছু জানার আগ্রহ এবং উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করা গেলে সমাজ ও রাষ্ট্রের নানা সংকটের কার্যকর সমাধান খুঁজে পাওয়া সম্ভব হবে। এ জন্য তরুণদের মতামত প্রকাশের স্বাধীন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর