বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা ধামাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন খন্দকার রমজান আলী লাহিড়ী মোহনপুরে ট্রেনের স্টপেজের দাবিতে মানববন্ধন, রেলপথ অবরোধে বন্ধ ট্রেন চলাচল ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা?

মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী

সত্যরেখা ডেস্ক: / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৭ নম্বর মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ফরম জমা দিয়েছেন মো. জহুরুল ইসলাম মহুরী।

 

বুধবার (২৫ নভেম্বর) সকালে তাড়াশ উপজেলা অডিটোরিয়ামের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি দলীয় মনোনয়ন ফরম জমা দেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

মনোনয়ন ফরম জমা দেওয়ার পর জহুরুল ইসলাম মহুরী বলেন, দীর্ঘদিন ধরে মাধাইনগর ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যাশা তাঁর। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে এবং জনগণের ভোটে নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নে নিজেকে নিয়োজিত করবেন।

 

তিনি জানান, মাধাইনগর ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য। এ জন্য মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা, নাগরিক সেবার মানোন্নয়ন, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেবেন। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

 

জহুরুল ইসলাম মহুরী আরও বলেন, দলীয় নেতাকর্মীদের সহযোগিতা ও সাধারণ মানুষের সমর্থন পেলে মাধাইনগরের উন্নয়ন এবং মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন।

 

অন্যদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও মাধাইনগর ইউনিয়ন বিএনপির কাউন্সিলকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বাড়ছে। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যেও আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর