শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
সিএস মানচিত্র ধরে ফুলজোড় নদীর প্রবাহপথ উদ্ধারের দাবি এলাকাবাসীর ফ্যাটি লিভার থেকে কি লিভার ক্যান্সার হতে পারে? যে ৭ লক্ষণে সতর্ক হবেন ওয়ানডে দলে প্রথমবার আলিস, বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন স্থানীয় সরকারকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়াই সরকারের লক্ষ্য: মঈন খান দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ, রমজানে সংকটের আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী রায়গঞ্জে বীর মুক্তিযোদ্ধা জালাল নগর হাটের উদ্বোধন করলেন এমপি আয়নুল হক রায়গঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার রায়গঞ্জে সড়ক পুনর্বাসনে ১ কোটি ৬০ লাখ টাকার প্রকল্পের উদ্বোধন নিজেকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই : ক্যাটরিনা আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন রাবির অধ্যাপক অরুণ কুমার বসাক

রায়গঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

Reporter Name / ৩৭ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সত্যরেখা ডেস্ক :

সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে নতুন মামলার এজাহারভুক্ত তিন আসামি এবং পরোয়ানাভুক্ত দুই আসামি রয়েছেন। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পুলিশি পাহারায় তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৯ অক্টোবর) রায়গঞ্জ থানার মামলা নম্বর ০৪/২৬-এর এজাহারভুক্ত তিন আসামিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন সজীব কুমার দাশ (২০), মো. আক্তার শেখ (২০) ও মো. রিফাত শেখ (২১)। সজীব কুমার দাশের বাবার নাম শ্রী গণেশ চন্দ্র দাশ, আক্তার শেখের বাবা মো. সিরাজ শেখ এবং রিফাত শেখের বাবা আবদুল মজিদ শেখ। তাঁদের সবার বাড়ি উপজেলার দাঁথিয়া বেনীমাধব দক্ষিণপাড়া গ্রামে।

 

এ ছাড়া পৃথক দুটি অভিযানে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে সিরাজগঞ্জের জিআর-৩৮৭/২৫ মামলার আসামি মো. তৌফিক সরকার বাবু, পিতা মো. সাঈদ ইসলাম, বাড়ি চান্দাইকোনা। অপরজন রায়গঞ্জের জিআর সাজা-১২৪/১৯ মামলার আসামি মো. আব্দুল পাখি। তাঁর বাবার নাম মৃত মহরম সরকার এবং বাড়ি মীরের দেউলমুড়া গ্রামে।

 

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা য৷৷৷ গ্রেপ্তার পাঁচ আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর