মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি: / ২৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

সমাজে বিদ্যমান লিঙ্গবৈষম্য, নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি ও প্রচলিত কুসংস্কার দূর করে সমতাভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে বরিশালে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) নগরীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সম্মেলনকক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় তরুণ-তরুণীদের জীবনে লিঙ্গভিত্তিক সামাজিক ধারণার প্রভাব, বৈষম্যের কারণ ও তা প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে সমাজে নারী ও তরুণদের এগিয়ে যাওয়ার পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণ এবং লিঙ্গসমতা প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের দায়িত্ব ও ভূমিকা তুলে ধরা হয়।

 

আয়োজকরা জানান, নারী ও তরুণদের জীবনকে প্রভাবিত করে এমন নেতিবাচক সামাজিক ধারণা এবং বৈষম্যমূলক মানসিকতা পরিবর্তনে সচেতনতা তৈরির লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে ‘সমতায় তারুণ্য (Youth for Equality)’ প্রকল্প। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের সহকারী কমিশনার (ভূমি) নুসরাত নওশীন। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক প্রিন্স বাহাউদ্দীন, পপুলার ডায়াগনস্টিক সেন্টার বরিশালের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোশাররফ হোসাইন এবং ডেন্টাল সার্জন ডা. ইজাজুল কবির হৃদয়।

 

এতে বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারী উদ্যোক্তা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় দলীয় আলোচনা, উন্মুক্ত মতবিনিময় ও পোস্টার উপস্থাপনার মাধ্যমে সমাজে বিদ্যমান বৈষম্য ও সমস্যাগুলো চিহ্নিত করা হয়। পাশাপাশি এসব সমস্যা সমাধানে অংশগ্রহণকারীরা নিজেদের মতামত ও পরিকল্পনা তুলে ধরেন।

 

অভিজ্ঞতা বিনিময় ও প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে আয়োজিত এ সভায় লিঙ্গসমতা প্রতিষ্ঠায় ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা গুরুত্বের সঙ্গে উঠে আসে।

 

সভা প্রসঙ্গে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মাহমুদ (পারভেজ) বলেন, সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গি পরিবর্তনে তরুণ প্রজন্ম এগিয়ে এলে বৈষম্য দূর করে একটি সমতাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে লিঙ্গপরিচয় নয়, বরং মানুষের যোগ্যতা, দক্ষতা ও সক্ষমতাই হবে তার প্রকৃত পরিচয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর