মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন

আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: / ২১ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

নাটোরের নলডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুটি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং বাকি দুটি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। আগুনে প্রায় ৮ থেকে ৯ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা লাঘবে পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার তেঘরিয়া মন্ডলপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মোশারফ হোসেন ওরফে রিপন মন্ডল (৪২) ও লিটন মন্ডলের (৪৮) বসতবাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মোশারফের স্ত্রী রাঙ্গা বেগম বাড়িতে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় নলডাঙ্গা ফায়ার সার্ভিসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

তবে এর আগেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও দুটি বাড়িতে। এতে চারটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দুটি বাড়ির আসবাবপত্রসহ কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে ঘরবাড়ি, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে পরিবারগুলো এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের মধ্যে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ ছাড়া বুধবার (২৫ নভেম্বর) ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঢেউটিন ও আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক ও জেলা বিএনপির সদস্য এম এ হাফিজ, মাধনগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. সামসুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের স্টাফ জহিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

আগুনে বসতঘর ও ঘরের প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে মানবেতর পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক সহায়তা কিছুটা হলেও তাঁদের দুর্ভোগ লাঘবে ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর