মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, আসামি পলাতক

মো. ওমর খান সানি, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: / ১৯৩ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এনামুল মিয়া ফয়সাল (২৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

অভিযুক্ত এনামুল মিয়া ফয়সাল উপজেলার রাউতি ইউনিয়নের কৌলী উত্তরপাড়া গ্রামের মোখলেছ মিয়ার ছেলে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে শিশুটির মুখ চেপে ধরে রুকতন মিয়ার পরিত্যক্ত বাড়ির পেছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে ফয়সালের বিরুদ্ধে অভিযোগ করেছেন শিশুটির বাবা। এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

শিশুটির বাবার অভিযোগ, ঘটনার পর অভিযুক্তের পরিবারের সদস্যরা তাঁদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন। এ ঘটনায় তিনি তাড়াইল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত রোববার (২৫ অক্টোবর) শিশু নির্যাতন দমন আইনে মামলা নথিভুক্ত করা হয়। মামলাটির নম্বর ১৯।

 

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মন্ডল বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশের একাধিক দল তাঁকে আটক করতে কাজ করছে। পাশাপাশি ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও পুলিশ গুরুত্ব দিচ্ছে।

 

এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর