মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন

মো. ওমর খান সানি, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: / ৩১ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের আসন্ন উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন। এরই অংশ হিসেবে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে সমাবেশ, মিছিল ও শোডাউন করেছেন তিনি।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়ন থেকে আসা বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক ঢাকঢোল বাজিয়ে তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠে সমবেত হন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে তাড়াইল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসা মাঠে গিয়ে শেষ হয়।

 

পতিত স্বৈরাচারের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে নিজের রাজনৈতিক অবস্থান ও মনোনয়ন প্রত্যাশার বিষয়টি তুলে ধরেন সারওয়ার হোসেন লিটন।

 

কিশোরগঞ্জ-৩ আসনটি করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১২ হাজার ৬৬৩ জন। এর মধ্যে করিমগঞ্জ উপজেলায় ২ লাখ ৯১ হাজার ৫৭ জন এবং তাড়াইল উপজেলায় ১ লাখ ২১ হাজার ৬০৬ জন ভোটার রয়েছেন।

 

আসন্ন উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সারওয়ার হোসেন লিটন তাড়াইল থেকে দলীয় প্রার্থী দেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে তিনি জাতীয় অর্থনীতিকে বলেন, করিমগঞ্জ ও তাড়াইল দুটি উপজেলা নিয়ে সংসদীয় আসনটি গঠিত হলেও বিএনপি অতীতে অধিকাংশ সময় করিমগঞ্জ থেকে প্রার্থী মনোনয়ন দিয়েছে। এবার তাড়াইলের কোনো নেতাকে মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনায় নিতে দলের প্রতি আহ্বান জানান তিনি।

 

রাজনৈতিক জীবনে সারওয়ার হোসেন লিটনের রয়েছে দীর্ঘ পথচলা। ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাড়াইল উপজেলা শাখার সভাপতি ছিলেন। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্রদলের নির্বাহী সদস্য এবং তাড়াইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

 

দলীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ঘিরে এখন পর্যন্ত ছয়জনের নাম আলোচনায় রয়েছে। তাঁরা হলেন—তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা ও জালাল মোহাম্মদ গাউস, চিকিৎসক এরশাদ আহসান সোহেল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের শিক্ষা বিষয়ক/যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিবুর রহমান ভুঁইয়া সবুজ।

 

তাড়াইল উপজেলা বিএনপির নেতা-কর্মীদের দাবি, সাংগঠনিকভাবে দীর্ঘদিন ধরে তাড়াইলে বিএনপির শক্ত অবস্থান থাকলেও সংসদীয় নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে এ উপজেলা উপেক্ষিত হয়ে আসছে। এবার তাড়াইল থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হলে দুই উপজেলার ভোটারদের মধ্যে প্রতিনিধিত্বের ভারসাম্য তৈরি হবে। পাশাপাশি দলের সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হবে বলেও মনে করছেন তাঁরা।

 

উল্লেখ্য, অসুস্থতার কারণ দেখিয়ে গত ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে পদত্যাগপত্র পাঠান বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। সাংবিধানিক বিধান অনুযায়ী, তাঁর পদত্যাগের ফলে শূন্য হওয়া আসনে পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর