বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা ধামাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন খন্দকার রমজান আলী লাহিড়ী মোহনপুরে ট্রেনের স্টপেজের দাবিতে মানববন্ধন, রেলপথ অবরোধে বন্ধ ট্রেন চলাচল ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা?

সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা

নুরুল আবছার নূরী(ফটিকছড়ি)চট্টগ্রাম প্রতিনিধি: / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে উৎসবমুখর পরিবেশে ফটিকছড়ি গ্রামার স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সমাবেশ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

‘সুশিক্ষিত জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি গ্রামার স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রব। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শিব্বির আহমেদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লেয়াকত আলী চৌধুরী এবং বিদ্যালয়ের পরিচালক মো. আবদুল মাবুদ চৌধুরী, মো. শাহাবুল আলম মিনার, মো. তহিদুল আলম, মো. ইসহাক মিয়া ও মো. বেলাল উদ্দিন।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের চিফ কো-অর্ডিনেটর ও প্রাবন্ধিক এম. কামরুল হাসান চৌধুরী। বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও শিক্ষার অগ্রগতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আলী আজগর। সিনিয়র শিক্ষক মো. ওমর ফারুক জেকির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অভিভাবক অ্যাডভোকেট আওরঙ্গজেব চৌধুরী, প্রবীণ শিক্ষক আবু সায়েদ চৌধুরী, সিনিয়র শিক্ষক ইসমত আরা, ইয়াছিন আরাফাত, ইশান নাথ, নির্মল ত্রিপুরা, জেসমিন আক্তার, হালিমা বেগম ও মেনু মারমা।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রব বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে যুগোপযোগী ও মানসম্মত শিক্ষাব্যবস্থার বিকল্প নেই। এ ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট জাতীয় শিক্ষানীতির যথাযথ বাস্তবায়ন জরুরি। শিক্ষাকে কেবল উপার্জনের মাধ্যম হিসেবে না দেখে মানবিক সেবার মহান ব্রত হিসেবে গ্রহণ করতে তিনি শিক্ষক ও শিক্ষানুরাগীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ফটিকছড়ি পৌরসদরে মানসম্মত শিক্ষা বিস্তারে ফটিকছড়ি গ্রামার স্কুলের ভূমিকার প্রশংসা করেন।

 

প্রধান আলোচক মো. শিব্বির আহমেদ বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি। শিশুদের শিক্ষার প্রাথমিক স্তর যত বেশি মজবুত হবে, পরবর্তী শিক্ষাজীবনে তাদের ভালো ফলাফল ও সাফল্যের সম্ভাবনাও তত বাড়বে। তাই প্রাথমিক পর্যায় থেকেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের সংবর্ধনা ও পুরস্কার প্রদানের আয়োজন করায় তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

 

বিশেষ আলোচক সাংবাদিক ইফতেখারুল ইসলাম বলেন, শিশুদের শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে প্রাথমিক পর্যায়ে আনন্দময় পাঠদান নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

বিশেষ অতিথি অ্যাডভোকেট লেয়াকত আলী চৌধুরী বলেন, ফটিকছড়ি গ্রামার স্কুল দীর্ঘদিন ধরে মানসম্মত প্রাথমিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারি শিক্ষাব্যবস্থার সহযোগী হিসেবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবদানও যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন।

 

স্বাগত বক্তব্যে এম. কামরুল হাসান চৌধুরী বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক গুণাবলির বিকাশ ঘটানো জরুরি। শিক্ষা, সাহিত্য, ক্রীড়া, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিদ্বন্দ্বী নয়; বরং সরকারের জাতীয় শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের অন্যতম সহযোগী। তাই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত কোমলমতি শিক্ষার্থীদের প্রতি কোনো ধরনের বৈষম্য না করার জন্য তিনি সরকারের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান।

 

অনুষ্ঠানের শুরু থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শিশু সাহিত্য, শিল্পকলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে সরকারি প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং বিভিন্ন প্রতিযোগিতা ও শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনটি আনন্দঘন পরিবেশে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর