শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম নারী ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন ডিপ্লোমেসি চাকমা কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন: করিমগঞ্জে নেতাকর্মীদের নিয়ে জালাল মোহাম্মদ গাউসের শোডাউন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে সহকর্মীদের ভালোবাসায় বিদায় সংবর্ধনা মোংলায় বেকার যুবক-যুব নারীদের ১৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন নলডাঙ্গার উন্নয়নে জনসম্পৃক্ততার প্রত্যয়, পৌরবাসীর সঙ্গে চা-চক্রে জামায়াতের মেয়র প্রার্থী জিয়া আশুলিয়ায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুরু রায়গঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ঘিরে র‍্যালি ও আলোচনা সভা রায়গঞ্জের ধুবিল ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ শিবগঞ্জে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ, আওয়ামী লীগ কর্মী নিহত, আহত ৩

চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ২৩ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ এবং সর্বক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস-২০২৬।

 

‘ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’ প্রতিপাদ্যে বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় শহরের চৌমুহনী সড়ক সংলগ্ন এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে নামোশংকরবাটী পলাশপুরে সমতা নারী উন্নয়ন সংস্থার কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

দুর্বার নেটওয়ার্ক (চাঁপাইনবাবগঞ্জ জেলা) ও নারীপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী এবং দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষের চার জেলার দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোসা. আকসানা খাতুন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। তিনি বলেন, নারী নির্যাতন প্রতিরোধে শুধু দিবস পালন করলেই হবে না, বরং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক পরিসরে নারীর প্রতি শ্রদ্ধাবোধ এবং নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে। বিশেষ করে অনলাইন হয়রানি ও সাইবার বুলিং বন্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।

 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. শহিদুল ইসলাম এবং নারী উদ্যোক্তা রাশিদা খাতুন শিশির।

 

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ঘর থেকে শুরু করে কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইন—সব জায়গায় নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর