শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম নারী ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন ডিপ্লোমেসি চাকমা কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন: করিমগঞ্জে নেতাকর্মীদের নিয়ে জালাল মোহাম্মদ গাউসের শোডাউন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে সহকর্মীদের ভালোবাসায় বিদায় সংবর্ধনা মোংলায় বেকার যুবক-যুব নারীদের ১৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন নলডাঙ্গার উন্নয়নে জনসম্পৃক্ততার প্রত্যয়, পৌরবাসীর সঙ্গে চা-চক্রে জামায়াতের মেয়র প্রার্থী জিয়া আশুলিয়ায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুরু রায়গঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ঘিরে র‍্যালি ও আলোচনা সভা রায়গঞ্জের ধুবিল ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ শিবগঞ্জে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ, আওয়ামী লীগ কর্মী নিহত, আহত ৩

আশুলিয়ায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক: / ১৯ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

তাওহীদ ও সুন্নাহর অনুসরণই মুসলিম উম্মাহর ঐক্যের মূলভিত্তি’—এ প্রতিপাদ্যকে ধারণ করে ঢাকার আশুলিয়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন-২০২৬।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার বাইপাইলে অবস্থিত জমঈয়ত ক্যাম্পাসে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুকের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি।

 

সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের সচিব শাইখ ড. আওযাদ বিন সাবতী আল-আনামী।

 

এতে গেস্ট অব অনার হিসেবে অংশ নেন সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহিদ আল-আরিফী, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত শাইখ ড. আব্দুল্লাহ বিন য-ফের বিন আবিয়্যাহ এবং ঢাকাস্থ সৌদি দূতাবাসের রিলিজিয়াস অ্যাটাশে শাইখ মোবারাক বিন আমেক আল আনামী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারি জেনারেল অধ্যাপক আসাদুল ইসলাম, অধ্যাপক ড. আহমেদ উল্লাহ ত্রিশালি, অধ্যাপক ড. রঈস উদ্দিনসহ সংগঠনটির কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট আলেম-ওলামারা কোরআন ও সহিহ সুন্নাহভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন। মুসলিম উম্মাহর ঐক্য, ইসলামী মূল্যবোধের প্রসার এবং কোরআন-সুন্নাহর আলোকে জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

আয়োজকরা জানান, ধর্মীয় জ্ঞানচর্চা, ইসলামী আদর্শের প্রচার এবং সহিহ আকিদা ও সুন্নাহর অনুসরণের বিষয়ে সচেতনতা বৃদ্ধিই এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য। এ লক্ষ্যে দেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর