সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৩ নম্বর ধুবিল ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় উপকারভোগী নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপকারভোগী নারীদের হাতে নির্ধারিত পরিমাণ চাল তুলে দেওয়া হয়।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ধুবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাই ও ইউনিয়ন পরিষদের সচিব স্বপন কুমার সরকার।
সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায় নারীদের খাদ্যসহায়তা নিশ্চিত করতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান সংশ্লিষ্টরা।