বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা ধামাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন খন্দকার রমজান আলী লাহিড়ী মোহনপুরে ট্রেনের স্টপেজের দাবিতে মানববন্ধন, রেলপথ অবরোধে বন্ধ ট্রেন চলাচল

ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম

সত্যরেখা ডেস্ক: / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৬ নম্বর ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন মো. আমিনুল ইসলাম।

 

গত বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন।

 

মনোনয়ন ফরম জমা দেওয়ার পর নিজের প্রত্যাশার কথা তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, ইউনিয়নবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে তিনি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে তাঁদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান তিনি।

 

তিনি আরও বলেন, দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে ধানগড়া ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ নাগরিক সুযোগ-সুবিধা বাড়াতে অগ্রাধিকার দেবেন। পাশাপাশি দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, নিরাপদ, উন্নত ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

এ সময় তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

 

মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় ধানগড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর