মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, পুড়িয়ে দেওয়া হলো ২ মোটরসাইকেল; আহত ৩

নুরুল আবছার নূরী, ফটিকছড়ি প্রতিনিধি: / ২৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা দুটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দিয়েছে। এছাড়া আরও ৮ থেকে ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গোপালঘাটা এলাকার কেফায়েত নগরে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে হামলা চালিয়েছেন।

 

ঘটনার পর গোপালঘাটা ও কেফায়েত নগর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা।

 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

 

এর আগে গত শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের সময় ফটিকছড়ির নানুপুর বাজার এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মিছিল বের করার খবর পাওয়া যায়। মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ওই মিছিলের নেতৃত্বে ছিলেন যুবলীগ নেতা নুরুল করিম। এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

 

পরপর এসব ঘটনার জেরে ফটিকছড়িতে রাজনৈতিক উত্তেজনা নতুন করে বেড়েছে। বিশেষ করে বিএনপির মিছিলে হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর