বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

ফটিকছড়িতে হাইড্রোলিক হর্নবিরোধী অভিযান, ৫ বাস কে ১০ হাজার টাকা জরিমানা

নুরুল আবছার নূরী,( ফটিকছড়ি) কক্সবাজার : / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে যানবাহনে অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দদূষণের দায়ে পাঁচটি বাসের চালককে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাসগুলো থেকে ১০টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

 

সোমবার (১৯ অক্টোবর) ফটিকছড়ি উপজেলার খাজা গাউছিয়া মার্কেট (আন্ডা মার্কেট) এলাকায় চট্টগ্রাম-ফটিকছড়ি-খাগড়াছড়ি মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এ সময় পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের একটি দল উপস্থিত ছিল।

 

অভিযান চলাকালে মহাসড়কে চলাচলকারী বিভিন্ন দূরপাল্লার ও স্থানীয় যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের প্রমাণ পাওয়ায় পাঁচটি বাস শনাক্ত করা হয়। পরে বাসগুলো থেকে ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

 

শব্দদূষণের দায়ে পরিবেশ সংরক্ষণসংক্রান্ত বিধান অনুযায়ী পাঁচটি পৃথক মামলা করা হয়। প্রতিটি মামলায় দুই হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

 

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল। এ সময় ফটিকছড়ি উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং ফটিকছড়ি থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শব্দদূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ এবং জনসাধারণের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর