বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি: / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে বরিশালের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে প্রিন্সিপাল কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। প্রতিযোগিতার টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে ষষ্ঠ পর্বকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে তৃতীয় পর্বের শিক্ষার্থীরা।

 

গত ১৫ নভেম্বর বিকেল ৩টায় ইনস্টিটিউটের নিজস্ব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের বিভিন্ন পর্বের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় বুধবার (২৫ নভেম্বর)।

 

ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ কিশোর কুমার মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউটের মুখ্য প্রশিক্ষক রাকিবুল ইসলাম ও প্রশিক্ষক সঞ্জীব মৃধা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুখ্য প্রশিক্ষক মনতোষ সিকদার।

 

ফাইনাল ম্যাচে তৃতীয় ও ষষ্ঠ পর্বের শিক্ষার্থীদের মধ্যে শুরু থেকেই চলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। নির্ধারিত সময়ে দুই দলই দুটি করে গোল করায় ২-২ সমতায় শেষ হয় ম্যাচ। পরে টাইব্রেকারে ১-০ গোলে ষষ্ঠ পর্বকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তৃতীয় পর্ব।

 

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ তৈরি করা জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের দক্ষতা, দলীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বাড়াতে সহায়তা করে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরিতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর