সত্যরেখা
ই-পেপার
২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
ফটিকছড়িতে হাইড্রোলিক হর্নবিরোধী অভিযান, ৫ বাস কে ১০ হাজার টাকা জরিমানা

ফটিকছড়িতে হাইড্রোলিক হর্নবিরোধী অভিযান, ৫ বাস
কে ১০ হাজার টাকা জরিমানা
নুরুল আবছার নূরী,( ফটিকছড়ি) কক্সবাজার:
২০ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়িতে যানবাহনে অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দদূষণের দায়ে পাঁচটি বাসের চালককে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাসগুলো থেকে ১০টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) ফটিকছড়ি উপজেলার খাজা গাউছিয়া মার্কেট (আন্ডা মার্কেট) এলাকায় চট্টগ্রাম-ফটিকছড়ি-খাগড়াছড়ি মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এ সময় পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের একটি দল উপস্থিত ছিল।

অভিযান চলাকালে মহাসড়কে চলাচলকারী বিভিন্ন দূরপাল্লার ও স্থানীয় যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের প্রমাণ পাওয়ায় পাঁচটি বাস শনাক্ত করা হয়। পরে বাসগুলো থেকে ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

শব্দদূষণের দায়ে পরিবেশ সংরক্ষণসংক্রান্ত বিধান অনুযায়ী পাঁচটি পৃথক মামলা করা হয়। প্রতিটি মামলায় দুই হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল। এ সময় ফটিকছড়ি উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং ফটিকছড়ি থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শব্দদূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ এবং জনসাধারণের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৮:১৩  ||  প্রকাশের তারিখঃ ২০ অক্টোবর ২০২৬

ফটিকছড়িতে হাইড্রোলিক হর্নবিরোধী অভিযান, ৫ বাস কে ১০ হাজার টাকা জরিমানা

সারাদেশ
নুরুল আবছার নূরী,( ফটিকছড়ি) কক্সবাজার

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।