রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
জুতার ভেতর ১৬ কোটি টাকার সোনা, আদালতে দুই বিমানকর্মীর স্বীকারোক্তি সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, কর দিতে হবে মূল বেতন ও বোনাসে ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সিএস মানচিত্র ধরে ফুলজোড় নদীর প্রবাহপথ উদ্ধারের দাবি এলাকাবাসীর ফ্যাটি লিভার থেকে কি লিভার ক্যান্সার হতে পারে? যে ৭ লক্ষণে সতর্ক হবেন ওয়ানডে দলে প্রথমবার আলিস, বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন স্থানীয় সরকারকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়াই সরকারের লক্ষ্য: মঈন খান দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ, রমজানে সংকটের আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী রায়গঞ্জে বীর মুক্তিযোদ্ধা জালাল নগর হাটের উদ্বোধন করলেন এমপি আয়নুল হক রায়গঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি, পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

সত্যরেখা ডেস্ক:

সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা জোরদার করতে রাতে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করতে হলে সঙ্গে রাখতে হবে নিজ নিজ পরিচয়পত্র।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেশের বিচার বিভাগের সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এখানে প্রধান বিচারপতি ও আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা বিভিন্ন ভবনের এজলাসে বিচারিক কার্যক্রম পরিচালনা করেন। এ কারণে বিচারপতি, আইনজীবী এবং সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

এতে আরও উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে এর আগে প্রবেশের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি রাতের বেলায় সুপ্রিম কোর্ট এলাকায় অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের প্রবেশের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। এতে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

এ পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশের সময় পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জরুরি প্রয়োজনে নির্ধারিত সময়ে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাইলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা দাপ্তরিক পরিচয়পত্র দেখাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর