বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

জ্বালানি নিরাপত্তায় সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ

Reporter Name / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

সত্যরেখা ডেস্ক :

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, দীর্ঘমেয়াদে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আনতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে দেশ দুটির সংশ্লিষ্ট মন্ত্রী ও জ্বালানি খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

 

রোববার (১১ অক্টোবর) সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল এনার্জি ফোরামের (আইইএফ) ১৭তম সম্মেলনের সাইডলাইনে পৃথক এসব বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার (১২ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের বিদ্যুৎবিষয়ক সহকারী মন্ত্রী নাসের আল কাহতানি, কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী ও কাতারএনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ শেরিদা আল-কাবি এবং এসিডব্লিউএ পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সামির জে সেরহানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রতিমন্ত্রী। আলোচনায় দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ, ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ এবং স্থলভাগ ও সমুদ্রে গ্যাস অনুসন্ধানের বিষয়গুলো গুরুত্ব পায়।

 

সৌদি আরবের সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আলোচনা

 

সৌদি আরবের বিদ্যুৎবিষয়ক সহকারী মন্ত্রী নাসের আল কাহতানির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ২০৩০ সালের জ্বালানিবিষয়ক লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা চান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জবাবে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা আরও জোরদার করার আশ্বাস দেন সৌদি মন্ত্রী।

 

দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা বাড়াতে প্রতিনিধি বিনিময় ও সমঝোতার কাঠামো প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন এবং গ্যাস অনুসন্ধান নিয়েও আলোচনা হয়।

 

বৈঠকের শুরুতে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় নিহত ব্যক্তিদের ঘটনায় শোক প্রকাশ করেন বাংলাদেশের প্রতিমন্ত্রী। তিনি হামলার নিন্দা জানিয়ে নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে পাঠানো এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন।

 

কাতারের সঙ্গে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ নিয়ে আলোচনা

 

কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা, বর্তমান এলএনজি আমদানি ব্যবস্থা এবং নতুন দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

 

এ ছাড়া কাতারএনার্জির আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা থেকে এলএনজি সংগ্রহ এবং আমদানির উৎস ও পরিবহন রুটে বৈচিত্র্য আনার বিষয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাণিজ্যিক ও কারিগরি আলোচনা অব্যাহত রাখার ওপর জোর দেওয়া হয়।

 

নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা

 

সৌদি আরবভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান এসিডব্লিউএ পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সামির জে সেরহানের সঙ্গে বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী। এ সময় বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

 

বৈঠকগুলোতে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য এবং সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর