মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মোংলায় বিশ্ব শিশু দিবস উপলক্ষে কোডেকের র‍্যালি ও মানববন্ধন

শাওন আকবার শান্ত, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: / ২৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

বিশ্ব শিশু দিবস উপলক্ষে বাগেরহাটের মোংলায় র‍্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) পরিচালিত অগ্রযাত্রা প্রকল্প।

 

শুক্রবার (২০ নভেম্বর) সকালে আয়োজিত এ কর্মসূচিতে মোংলা উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক শিশু-কিশোর, অভিভাবক ও কোডেকের কর্মীরা অংশ নেন।

 

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। প্ল্যাকার্ডে শিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুশ্রম বন্ধের আহ্বানসংবলিত নানা স্লোগান তুলে ধরা হয়। বৃষ্টির মধ্যেও শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

 

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও নিরাপদভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

 

অনুষ্ঠানে কোডেক অগ্রযাত্রা প্রকল্পের শিশু সুরক্ষা সুপারভাইজার মো. মোতালেব শেখ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর