মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক, শূন্য হলো কিশোরগঞ্জ-৩ আসন

মো. ওমর খান সানি, তাড়াইল উপজেলা প্রতিনিধি: / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

জাতীয় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক। তাঁর পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

 

মঙ্গলবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যক্রমের শুরুতে স্পিকার সংসদকে এ তথ্য জানান।

 

স্পিকার বলেন, কিশোরগঞ্জ-৩ (১৬৪) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক গত ১৪ নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা উল্লেখ করে নিজের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান। ১৫ নভেম্বর তিনি পদত্যাগপত্রটি গ্রহণ করেন। এটি বিধিসম্মত হওয়ায় তা গ্রহণ করা হয়েছে।

 

তিনি আরও জানান, সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী স্পিকার পদত্যাগপত্র পাওয়ার পর থেকে সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়। সে অনুযায়ী, ২০২৬ সালের ১৫ নভেম্বর পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুসারে সংসদকে অবহিত করা হয়েছে।

 

ড. মোহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক শিক্ষামন্ত্রী এবং কিশোরগঞ্জ-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য। ১৯৪০ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা ড. মুহাম্মদ ওসমান গণি ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন।

 

যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর ওসমান ফারুক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরবর্তী সময়ে বিশ্বব্যাংকের উচ্চপদেও দায়িত্ব পালন করেন। ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। একই মেয়াদে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর