বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে ইসির বৈঠক, জুনের মধ্যে ভোট শেষ করার পরিকল্পনা

Reporter Name / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

সত্যরেখা ডেস্ক:

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ স্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের সভা শুরু হয়।

 

ইসি সূত্রে জানা গেছে, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছিল। পরিকল্পনা অনুসারে, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপ ২৭ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

 

তবে শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন পরীক্ষা বিবেচনায় নিয়ে নভেম্বর ও ডিসেম্বরে নির্বাচন আয়োজন না করার পরামর্শ দেয় সরকার। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় আলোচনা হয়। পরে ওই সভায় আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টরা ঐকমত্যে পৌঁছান।

 

নির্বাচন কমিশনের চলমান সভায় এসব বিষয় পর্যালোচনা করে ভোটের চূড়ান্ত সময়সূচি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর