রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, কর দিতে হবে মূল বেতন ও বোনাসে ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সিএস মানচিত্র ধরে ফুলজোড় নদীর প্রবাহপথ উদ্ধারের দাবি এলাকাবাসীর ফ্যাটি লিভার থেকে কি লিভার ক্যান্সার হতে পারে? যে ৭ লক্ষণে সতর্ক হবেন ওয়ানডে দলে প্রথমবার আলিস, বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন স্থানীয় সরকারকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়াই সরকারের লক্ষ্য: মঈন খান দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ, রমজানে সংকটের আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী রায়গঞ্জে বীর মুক্তিযোদ্ধা জালাল নগর হাটের উদ্বোধন করলেন এমপি আয়নুল হক রায়গঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার রায়গঞ্জে সড়ক পুনর্বাসনে ১ কোটি ৬০ লাখ টাকার প্রকল্পের উদ্বোধন

দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ, রমজানে সংকটের আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী

Reporter Name / ৩৪ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

সত্যরেখা ডেস্ক :

দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। ফলে আসন্ন রমজানে খাদ্য সরবরাহে সংকট তৈরি হওয়ার আশঙ্কা নেই বলে আশা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তবে রমজানে বাড়তি চাহিদা, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতা মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

 

শনিবার (১০ অক্টোবর) চট্টগ্রাম জেটি ও সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

 

মন্ত্রী বলেন, দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত মজুদ গড়ে তোলার পাশাপাশি খাদ্যশস্যের যথাযথ সংরক্ষণ, কার্যকর ব্যবস্থাপনা ও নির্ধারিত সময়ে সরবরাহ নিশ্চিত করতে হবে। রমজান মাসে বাজারে খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, অপচয় কমানো এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।

 

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকার খাদ্য চাহিদা, গুদামভিত্তিক মজুদের পরিমাণ এবং সরবরাহব্যবস্থার সক্ষমতা বিশ্লেষণ করে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। খাদ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের প্রতিটি পর্যায়ে সমন্বয় জোরদার করা গেলে সময়ের অপচয় কমার পাশাপাশি পরিবহন ব্যয় ও খাদ্যশস্যের ক্ষয়ক্ষতিও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

 

আফরোজা খানম বলেন, সম্ভাব্য খাদ্য চাহিদা নির্ধারণ, আমদানি ও অভ্যন্তরীণভাবে খাদ্যশস্য সংগ্রহের অগ্রগতি পর্যবেক্ষণ এবং সরবরাহব্যবস্থার প্রতিবন্ধকতা দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

 

তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকটসহ বিভিন্ন কারণে খাদ্যপণ্যের দাম বাড়ার চাপ সৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও স্বার্থকে প্রাধান্য দিয়ে বাজারে খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য সরকার কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর