বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে দৈনিক ‘ভোরের চেতনা’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

 

রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

 

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের চেতনার জেলা প্রতিনিধি রিপন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের মহাসচিব শহীন আকতার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ‘চাঁপাই দর্পণ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আশরাফুল ইসলাম রঞ্জু।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সূফী জাহাঙ্গীর কবির কামাল, সমকাল ও একাত্তর টিভির প্রতিনিধি একে এস রোকন, এশিয়ান টিভির ফয়সল আজম অপু, দৈনিক ঘোষণার মহিদুল ইসলাম ফরহাদ, দৈনিক খবরের কাগজের মো. আসাদ এবং চককীর্তি ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলাম। এ ছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ২৮ বছর ধরে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক ‘ভোরের চেতনা’ পাঠকসমাজের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। সংবাদপত্রটি আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালন করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।

 

বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সাংবাদিকতার নীতি-নৈতিকতা বজায় রেখে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

 

পরে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর