বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও মশা নিধন কার্যক্রম

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার রোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন। এ ছাড়া কলেজের উপাধ্যক্ষ মোহাঃ শরিফুল আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত জরুরি। এডিস মশা জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসাসহ পানি জমতে পারে এমন স্থান নিয়মিত পরিষ্কার করতে হবে।

 

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবারের সদস্য, প্রতিবেশী ও সমাজের অন্যদের মধ্যেও ডেঙ্গু প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিতে পারে।

 

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি বলেন, শিক্ষার্থীদের দায়িত্ব শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, সামাজিক সচেতনতা তৈরিতেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডেঙ্গু প্রতিরোধযোগ্য রোগ। বাসাবাড়ি, কলেজ ক্যাম্পাস ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য তিনি শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদের সচেতন করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্লোগান ‘পরিষ্কার রাখি চারপাশ, এডিস মশার করব নাশ’ সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

 

কর্মসূচিতে বক্তারা ডেঙ্গুর বিস্তার রোধে ব্যক্তিগত সতর্কতা, সামাজিক অংশগ্রহণ ও সম্মিলিত পরিচ্ছন্নতা কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর