বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

চাঁপাইনবাবগঞ্জে ইনোভার-এর বিজনেস মিট অনুষ্ঠিত, অংশীদারত্ব বাড়ানোর প্রত্যয়

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ এবং বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর ‘বিজনেস মিট-২০২৬’।

 

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় শহীদ সাটু হল কমপ্লেক্স অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ইনোভার-এর ব্যবসায়ী, পরিবেশক ও রিটেইলাররা অংশ নেন।

 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আকিজ রিসোর্সের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. সাজ্জাদুল ইসলাম। তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সফলতার জন্য পণ্যের গুণগত মান, গ্রাহকের বিশ্বাস এবং ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক অপরিহার্য। ইনোভার আধুনিক প্রযুক্তি ও মানসম্মত পণ্য সরবরাহের মাধ্যমে বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে কাজ করছে। এ অগ্রযাত্রায় ব্যবসায়ীদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

তিনি আরও বলেন, ভোক্তাদের চাহিদা ও বাজারের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইনোভার পণ্যের মানোন্নয়ন, বাজার সম্প্রসারণ এবং ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করার পরিকল্পনা গ্রহণ করেছে। এ ক্ষেত্রে পরিবেশক ও রিটেইলারদের অভিজ্ঞতা, মতামত এবং পরামর্শকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনোভার-এর ন্যাশনাল সেলস ম্যানেজার মোহাম্মাদ হাসানুজ্জামান চৌধুরী, ডিভিশনাল সেলস ম্যানেজার মোহাম্মদ গোলাম রব্বানী, রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মাদ রবিউল ইসলাম এবং অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার মো. আরিফুল ইসলাম চৌধুরী। এ ছাড়া গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের পরিবেশক ও খুচরা বিক্রেতারা উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় ইনোভার-এর ব্যবসায়িক অগ্রগতি, পণ্যের গুণগত মান, বাজারের সম্ভাবনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা বাজার পরিস্থিতি, ক্রেতাদের চাহিদা ও ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে প্রতিষ্ঠান ও ব্যবসায়িক অংশীদারদের মধ্যে দীর্ঘমেয়াদি সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা হয় আকর্ষণীয় র‍্যাফেল ড্র। পরে উপস্থিত অতিথি ও ব্যবসায়ীদের অংশগ্রহণে প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর