বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

তাড়াইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ছিটানো হলো মশক নিধন ওষুধ

মো. ওমর খান সানি, তাড়াইল উপজেলা প্রতিনিধি: / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের তাড়াইলে ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে ৭ নম্বর তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদ।

 

শনিবার (৩১ অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ অভিযান তাড়াইল বাজারের প্রধান সড়ক, ড্রেনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচালিত হয়। এ সময় মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বিভিন্ন স্থানে মশক নিধন ওষুধ ছিটানো হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন ৭ নম্বর তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদের প্রশাসক হাসিবুল ইসলাম নাদীম। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কারের মাধ্যমে মশার বংশবিস্তার রোধ করতে হবে। এ ধরনের কার্যক্রম ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিয়মিত অব্যাহত থাকবে।

 

অভিযানে ইউনিয়ন পরিষদের সদস্য, সংরক্ষিত নারী সদস্য, পরিষদের সচিব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

এ সময় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর