বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

ফটিকছড়িতে হালদা সেতুর ৯০ মিটার নির্মাণকাজ পরিদর্শন করলেন প্রকৌশলী আব্দুস ছামাদ

নুরুল আবছার নূরী(ফটিকছড়ি) চট্টগ্রাম : / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ও সুয়াবিল ইউনিয়নের সংযোগস্থলে পাঁচপুকুরিয়া হালদা সেতুর মাঝখানের ৯০ মিটার (প্রায় ৩০০ ফুট) অংশের নির্মাণকাজ পরিদর্শন করেছেন ঢাকা থেকে আসা প্রকৌশলী মোহাম্মদ আব্দুস ছামাদ। এ সময় তিনি কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং নির্মাণকাজের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি সেতুর নির্মাণাধীন অংশ পরিদর্শন করেন। এ সময় সেতুর দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী (পিএম) মো. শাহীন ও কনসালটেন্ট মো. খলিলকে উন্নত মানের সিমেন্ট ব্যবহার এবং নির্মাণকাজ চলাকালে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন। যাতে কাজের সময় কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ নুরুল আবছার নূরী, কনসালটেন্ট মো. খলিল, সেতুর দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মো. শাহীন, উপজেলা প্রকৌশল কার্যালয়ের সহকারী কর্মকর্তা মো. মুমিনুল হক ভূঁইয়া, সেতুর সহকারী প্রকৌশলী মো. সাব্বির এবং স্থানীয় ইউপি সদস্য মো. হাবিবউল্লাহ কামালসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

পরিদর্শনকালে সেতুর নির্মাণকাজের অগ্রগতি, গুণগত মান ও শ্রমিকদের নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর