বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

চান্দাইকোনা পাবনা বাজারে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন

সত্যরেখা ডেস্ক: / ৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পাবনা বাজার এলাকায় ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দীর্ঘদিনের যানজট, জনভোগান্তি ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি থেকে মুক্তি পেতে দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং জনস্বার্থে দ্রুত ফ্লাইওভার নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

 

মানববন্ধনে সভাপতিত্বকারী আহ্বায়ক ও চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন দুলাল বলেন, চান্দাইকোনায় ফ্লাইওভার নির্মাণের প্রতিশ্রুতি দীর্ঘদিনের হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এলাকার মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত এ প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন।

 

বক্তব্যে সাবেক উপজেলা ছাত্র সভাপতি আব্দুর রাজ্জাক জুয়েল বলেন, চান্দাইকোনা এলাকায় বড় গরুর হাট থাকায় নিয়মিত যানবাহনের চাপ থাকে। এতে প্রায়ই যানজট সৃষ্টি হয় এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ফ্লাইওভার নির্মাণ জরুরি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

 

মানববন্ধনে বক্তারা বলেন, চান্দাইকোনা পাবনা বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন ও মানুষ চলাচল করেন। অতিরিক্ত যানবাহনের চাপ এবং ঝুঁকিপূর্ণ সড়ক পারাপারের কারণে শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালে যাতায়াতকারীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

 

তাঁদের মতে, এখানে ফ্লাইওভার নির্মাণ করা হলে যানজট কমার পাশাপাশি সড়ক দুর্ঘটনার ঝুঁকিও হ্রাস পাবে। একই সঙ্গে যোগাযোগব্যবস্থা উন্নত হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।

 

মানববন্ধনে উপস্থিত রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী বলেন, “আমি আপনাদের দাবির সঙ্গে একমত। চান্দাইকোনায় ফ্লাইওভার নির্মাণের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কথা বলব।”

 

এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সমীক্ষা পরিচালনা, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এবং ফ্লাইওভার নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

 

স্থানীয়দের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে চান্দাইকোনা পাবনা বাজার এলাকার দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ কমবে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর