বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

ডেঙ্গুর বিস্তার রোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পৌরসভা।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত আটটি টিমের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ৮ নম্বর টিম এ অভিযান পরিচালনা করে। ওয়ার্ডের বালিগ্রাম, সরকার লাট-সংলগ্ন এলাকা, জেসামিয়া মাদ্রাসা ও আশপাশের বিভিন্ন স্থানে এ কার্যক্রম চালানো হয়।

 

অভিযানের সময় রাজারামপুর এলাকায় ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটানো হয়। একই সঙ্গে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন ৮ নম্বর টিমের লিডার ও পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক। এ সময় পৌরসভার মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা, স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্য এবং পৌরসভার কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

অভিযান সম্পর্কে মো. এনামুল হক বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশার ওষুধ ছিটানো যথেষ্ট নয়; এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়ানোও জরুরি। বাড়ির আশপাশে জমে থাকা পানি ও পরিত্যক্ত পাত্র মশার বংশবিস্তারের ক্ষেত্র তৈরি করে। তাই সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে।

 

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুর ঝুঁকি কমাতে জেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হওয়ার এবং নিজেদের আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর