বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

২৮ অক্টোবরের সহিংসতার বিচার দাবিতে নাটোরে জামায়াতের বিক্ষোভ

নাটোর প্রতিনিধি: / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত লগি-বৈঠার সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখা।

 

বুধবার (২৮ অক্টোবর) নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নাটোর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত লগি-বৈঠার সহিংসতা দেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। ওই ঘটনার দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো যথাযথ বিচার নিশ্চিত হয়নি বলে তাঁরা অভিযোগ করেন। ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

 

বক্তারা আরও বলেন, রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

 

নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা সেক্রেটারি অধ্যাপক মো. সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম, জেলা পেশাজীবী শাখার সভাপতি অধ্যাপক মো. সাইদুর রহমান, শহর জামায়াতের আমির মাওলানা রাশেদুল ইসলাম রাশেদ, শহর জামায়াতের সেক্রেটারি প্রভাষক আলী আল মাসুদ মিলন, সদর আমির মীর নুরুন্নবী এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আবু সাঈদ রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

সমাবেশ শেষে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের বিচারের মুখোমুখি করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর