সিরাজগঞ্জের রায়গঞ্জে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মোঃ মহিদুল শেখ ওরফে মোবারক শেখকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার মোবারক শেখ রায়গঞ্জ উপজেলার বড়াইল গ্রামের মোঃ ফজর আলী শেখের ছেলে। তিনি সিআর-১৯৮৮/২৫ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে পুলিশি পাহারায় তাঁকে সিরাজগঞ্জ আদালতে সোপর্দ করার জন্য পাঠানো হয়েছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের ওয়ারেন্টের ভিত্তিতেই মহিদুল শেখ ওরফে মোবারক শেখকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাঁকে আদালতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।