সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের (রেজি. নং রাজ-২১৭) আসন্ন নির্বাচনে সড়ক সম্পাদক পদে উড়োজাহাজ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রমিক নেতা মো. আসলাম হোসেন ড্রাইভার। নির্বাচনে নিজের পক্ষে সমর্থন আদায়ে সাধারণ শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।
নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ইউনিয়নের ভোটার ও সাধারণ শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। এরই মধ্যে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে নির্বাচনী প্রচারণায় সক্রিয় হয়েছেন আসলাম হোসেন।
গণসংযোগকালে তিনি শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তিনি নির্বাচিত হলে শ্রমিকদের অধিকার রক্ষা ও তাঁদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন।
আসলাম হোসেন ড্রাইভার বলেন, শ্রমিকদের সেবা করার সুযোগ পেলে তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং বিভিন্ন সমস্যা সমাধানে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করবেন।
এদিকে গণসংযোগে স্থানীয় মোটর শ্রমিক ও বিভিন্ন পর্যায়ের কর্মীরা তাঁর পক্ষে অংশ নেন। এ সময় শ্রমিকদের মধ্যে ঐক্য ও অধিকার আদায়ের স্লোগান দিতে দেখা যায়।
আসন্ন নির্বাচনে উড়োজাহাজ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার জন্য সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সব ভোটারের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক সম্পাদক পদপ্রার্থী মো. আসলাম হোসেন ড্রাইভার।