বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সি থেকে ২ কেজি হেরোইন জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শান্তির মোড়ে এজেআর ট্রান্সপোর্ট এজেন্সিতে অভিযান চালিয়ে ২ কেজি হেরোইন জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত সন্দেহে এক পলাতক মাদক কারবারিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

 

রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পৌর এলাকার শান্তির মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এ অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) ইমরান হোছাইন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এজেআর ট্রান্সপোর্ট এজেন্সিতে অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে ২ কেজি হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।

 

পুলিশের প্রাথমিক তথ্যমতে, পলাতক এক মাদক কারবারি হেরোইনগুলো বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিলেন। পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেগুলো ঢাকার মিরপুরে পাঠানোর জন্য বুকিং দেওয়া হয়েছিল। তবে তদন্তের স্বার্থে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

 

এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

জেলা পুলিশ মাদক, চোরাচালান ও সন্ত্রাসমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে। পাশাপাশি তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাসও দিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর