বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

এনায়েতপুরে যমুনায় ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, ১৯ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

সাদ্দাম হোসাইন,(বেলকুচি)সিরাজগঞ্জ প্রতিনিধি: / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের এনায়েতপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিসান আহমেদ (২৩)। নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এনায়েতপুর স্পার বাঁধের দক্ষিণ এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

নিহত জিসান আহমেদ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া মহল্লার আকবার আলীর একমাত্র ছেলে। তিনি গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ঢাকা থেকে চার বন্ধু সিরাজগঞ্জের এনায়েতপুরে ঘুরতে আসেন। তাঁরা এনায়েতপুরের গোলামের হোটেলে খাওয়াদাওয়া করতে এসে যমুনা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে জিসান পানিতে তলিয়ে যান। তাঁকে উদ্ধারে বন্ধুরা ও স্থানীয় জেলেরা চেষ্টা চালালেও সফল হননি।

 

খবর পেয়ে এনায়েতপুর থানা পুলিশ ও বেলকুচি ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। দিনভর চেষ্টা চালিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে সোমবার সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা এনায়েতপুর স্পার বাঁধের দক্ষিণ এলাকা থেকে জিসানের মরদেহ উদ্ধার করেন।

 

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণের জন্য ঘটনাস্থলে এসেছেন।

 

নিহতের চাচা জাহিদ আহম্মেদ শিমুল বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে এসেছেন। মরদেহ গ্রহণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছেন।

 

এদিকে বন্ধুদের সঙ্গে আনন্দভ্রমণে এসে এমন মর্মান্তিক ঘটনায় জিসানের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর রাতে সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), ঘটনাস্থল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর