বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

রায়গঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিচার দাবি পরিবারের

অভিজিৎ কুমার দাস (রায়গঞ্জ) সিরাজগঞ্জ / ১০৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মাসুদ রানা নামে এক গরু ব্যবসায়ীর বিরুদ্ধে। গত ২১ অক্টোবর উপজেলার ফরিদপুর গ্রামের সাহাপাড়ায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ওই গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ন্যায়বিচার দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

 

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে শিশুর দুধ আনতে মাসুদ রানার বাড়িতে যান ওই গৃহবধূ। এ সময় তাঁকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

ভুক্তভোগী পরিবারের দাবি, এর আগেও মাসুদ রানার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। এসব ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার সালিশ হয়েছে বলেও দাবি তাঁদের। তবে আগের অভিযোগগুলোর বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

 

গৃহবধূর স্বামী উত্তম শাহা বলেন, তাঁর স্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার চান তাঁরা। স্থানীয় মাতব্বরদের কাছে বিচার চাওয়া হয়েছে। সেখানে প্রতিকার না পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাসুদ রানা বলেন, “আপনারা নিউজ করে কিছু করতে পারবেন না।” তবে অভিযোগের বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি।

 

মাসুদ রানার বাবার সঙ্গে কথা বললে তিনি বলেন, “এগুলো নিউজ করে কোনো লাভ হবে না। এর আগে কতজনের মাথা কাটলাম। আপনারা যা পারেন করেন।”

 

স্থানীয় ইউপি সদস্য আনিসুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

 

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, তাঁরা ঘটনাটি সম্পর্কে অবগত নন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছে। তবে অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটন হওয়া প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর