বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

ধুবিল ইউনিয়নে জনসেবামূলক কাজে সক্রিয় চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম সিরাজী

সত্যরেখা ডেস্ক: / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৩ নং ধুবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী। সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইউনিয়নের মানুষের পাশে থাকার পাশাপাশি এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও অসহায় পরিবারের আবাসন নিয়ে কাজ করছেন তিনি।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতা ও নিজস্ব অর্থায়নে ৩ ধুবিল ইউনিয়নের ঝাউল গ্রাম সহ মোট ১৭টি মসজিদ এবং ৬৭টি অজুখানা নির্মাণে সহযোগিতা করেছেন আব্দুল করিম সিরাজী। এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এক হাজারের বেশি টিউবওয়েল স্থাপনের উদ্যোগ ও সহযোগিতার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

 

সমাজের দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের আবাসন সমস্যার সমাধানেও কাজ করছেন এই চেয়ারম্যান পদপ্রার্থী। যেসব পরিবারের নিজেদের উদ্যোগে ঘর নির্মাণের সামর্থ্য নেই, তাদের জন্য ঘরের ব্যবস্থা করেছেন তিনি। কয়েকটি ঘরের নির্মাণকাজ এখনো চলমান রয়েছে বলে জানা গেছে।

 

আব্দুল করিম সিরাজী ধুবিল ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, রাস্তাঘাটের সমস্যা সমাধান এবং দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা।

 

তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। জনগণের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা তাঁর।

 

ধুবিল ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েই চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে রয়েছেন মাওলানা আব্দুল করিম সিরাজী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর