বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

রায়গঞ্জে জমঈয়তে আহলে হাদীসের আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সত্যরেখা ডেস্ক: / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে তাওহীদের শিক্ষা, পবিত্র কুরআন-সুন্নাহর অনুসরণ এবং শিরক ও কুসংস্কারমুক্ত জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

 

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) উপজেলার পূর্ব লক্ষ্মীকোলা মিসবাহুল উলুম আসসালাফিয়া মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

জেলা জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারি শাইখ আব্দুল খাবীর মাদানীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি মাওলানা মুহাম্মদ লূৎফর রহমান। অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক। বক্তব্যে তিনি পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে তাওহীদের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে শিরক, বিদআত ও কুসংস্কার পরিহার করে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার আহ্বান জানান তিনি। সমাজের বিভিন্ন স্তরে প্রচলিত শিরক ও বিদআতের নেতিবাচক প্রভাব তুলে ধরে উপস্থিত মুসল্লিদের বিশুদ্ধ আকিদা ও তাওহীদভিত্তিক জীবন গঠনে উদ্বুদ্ধ করেন।

 

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সহসভাপতি অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ, সহসভাপতি অধ্যক্ষ গোলাম কিবরিয়া নূরী, সাংগঠনিক সেক্রেটারি শাইখ মুহাম্মাদ রেজাউল ইসলাম, অফিস সেক্রেটারি শাইখ রবিউল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাফেজ আশিক বিন আশরাফ এবং জেলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি মাওলানা মুহাম্মদ সাইফুদ্দিন ইয়াহিয়া।

 

এ ছাড়া জেলা জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারি শাইখ আব্দুল খাবীর মাদানীসহ সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ সমাবেশে অংশ নেন।

 

আলোচনা সভা ও সুধী সমাবেশে বক্তারা ধর্মীয় অনুশাসন মেনে চলা, বিশুদ্ধ ইসলামী আকিদা চর্চা এবং কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তিগত ও সামাজিক জীবন পরিচালনার ওপর গুরুত্ব দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর