বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

বাকেরগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কুরআন উপহার দিল ‘লাভ ফর ফ্রেন্ডস’

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি: / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বরিশালের বাকেরগঞ্জে অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআন শরীফ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাভ ফর ফ্রেন্ডস’। শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় উৎসাহিত করা এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সংগঠনটির পক্ষ থেকে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বাদলপাড়ায় দক্ষিণ বাদলপাড়া খাদেমুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দেন সংগঠনের প্রতিনিধিরা।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা ও ইয়াতিমখানার পরিচালক মুফতি মজিবুর রহমান, ‘লাভ ফর ফ্রেন্ডস’ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার এবং সংগঠনটির সক্রিয় সদস্য নাজমুল ইসলাম ও রেজাউল ইসলাম।

 

সংগঠনটির প্রতিনিধিরা জানান, অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে ‘লাভ ফর ফ্রেন্ডস’। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার সুযোগ বাড়ানো এবং পবিত্র কুরআন তিলাওয়ানে আগ্রহী করে তুলতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের প্রয়োজন পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর