বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

নূরুল ইসলাম বুলবুল এমপির অর্থায়নে ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিন বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কার্যক্রম জোরদার করতে ১৫টি স্প্রে মেশিনসহ বিভিন্ন পরিচ্ছন্নতা উপকরণ বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুলের ব্যক্তিগত অর্থায়নে সামাজিক সংগঠন আন নাসিহা ফাউন্ডেশনের উদ্যোগে এসব উপকরণ দেওয়া হয়।

 

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় শহরের পুরাতন সিএন্ডবি-সংলগ্ন নবাবগঞ্জ মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডে একটি করে স্প্রে মেশিন বিতরণ করা হয়।

 

আন নাসিহা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

 

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহসভাপতি ও পৌর নায়েবে আমীর অ্যাডভোকেট শফিক এনায়তুল্লাহ, সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল গালিব, যুগ্ম সাধারণ সম্পাদক তোহরুল ইসলাম সোহেলসহ সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকেরা।

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ জন্য প্রত্যেককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

 

তিনি আরও বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর প্রতিরোধমূলক উদ্যোগের মাধ্যমে মশাবাহিত রোগের ঝুঁকি কমানো সম্ভব।

 

  1. আয়োজকরা জানান, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করতে বিতরণ করা স্প্রে মেশিন ও অন্যান্য উপকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেঙ্গুর প্রকোপ কমানো, মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর