বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

চাঁপাইনবাবগঞ্জে ২৫ জনকে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদান দিলেন এমপি বুলবুল

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ২৫ জনের মাঝে বিশেষ অনুদান হিসেবে ১০ হাজার টাকা করে চেক বিতরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। এ কর্মসূচির আওতায় মোট ২ লাখ ৫০ হাজার টাকার অনুদান দেওয়া হয়।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টায় সদর উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে অগ্রাধিকারের ভিত্তিতে নির্বাচিত উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

 

চেক বিতরণকালে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। অসচ্ছল মানুষের দুঃখ-কষ্ট কমানো এবং তাঁদের জীবনমান উন্নয়নে এ ধরনের আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমাজের পিছিয়ে পড়া মানুষ যেন প্রয়োজনের সময় সহযোগিতা পান, সে বিষয়টি বিবেচনায় রেখেই অগ্রাধিকার ভিত্তিতে অনুদান দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ। তিনি বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করে তাঁদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা দেওয়া হলে তা দৈনন্দিন জীবনযাপনে ইতিবাচক প্রভাব ফেলবে। অসচ্ছল মানুষের কল্যাণে এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

 

এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর জামায়াতের সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর