বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

ভূজপুরে ১৫ লাখ টাকার চোরাই রাবার জব্দ, কভার ভ্যানসহ আটক ৩

নুরুল আবছার নূরী, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে চট্টগ্রাম শহরে পাচারের সময় প্রায় ১৫ লাখ টাকা মূল্যের রাবার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় রাবারবোঝাই একটি কভার ভ্যানসহ তিনজনকে আটক করা হয়েছে।

 

গতকাল সোমবার (২০ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ছোট বেতুয়া এলাকায় অভিযান চালিয়ে রাবারবোঝাই কভার ভ্যানটি আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে গাড়ির চালক ও সহকারী রয়েছেন।

 

আটক ব্যক্তিরা হলেন দাঁতমারা ইউনিয়নের হাসনাবাদ মুন্সিপাড়া এলাকার আজমখানের ছেলে আমির হোসেন (২৩), একই এলাকার রফিকুলের ছেলে শহিদুল ইসলাম (২১) এবং ভোলার চরফ্যাশন এলাকার হাবিবুল্লাহর ছেলে মোহাম্মদ সেলিম (৩১)। সেলিম কভার ভ্যানটির চালক বলে জানা গেছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে চট্টগ্রাম মেট্রো-ন ২৩২৩-৩৮ নম্বর নিবন্ধনযুক্ত কভার ভ্যানটি আটক করেন। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৬ থেকে ৭ টন রাবার উদ্ধার করা হয়। উদ্ধার করা রাবারের বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

রাবার চুরির পেছনে কারা?

 

স্থানীয় সূত্রের দাবি, উদ্ধার করা রাবার দাঁতমারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চুড়ামণি এলাকার দ্বীল মোহাম্মদের ছেলে জাহেদের। তিনি পুলিশে কর্মরত বলে স্থানীয়ভাবে দাবি করা হয়েছে। তাঁর অনুপস্থিতিতে হাসনাবাদ জমাদারপাড়া এলাকার রফিকের ছেলে এবং যুবলীগ নেতা হিসেবে পরিচিত আরেক জাহেদ রাবার চুরি, কেনাবেচা ও পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

 

স্থানীয় সূত্র আরও দাবি করেছে, পুলিশ সদস্য হিসেবে পরিচিত জাহেদ ২০২৪ সালে রামগড় এলাকায় মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন এবং পরে চাকরি থেকে অব্যাহতি পান। পরবর্তী সময়ে জুলাই আন্দোলনের পর তিনি আবার চাকরিতে যোগ দেওয়ার সুযোগ পান বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) কর্মরত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাঁর বাড়িতে চোরাই রাবার মজুতের গুদাম রয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। এসব দাবির স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

 

দাঁতমারা রাবার বাগানে দীর্ঘদিনের চুরির অভিযোগ

 

এশিয়ার বৃহত্তম রাবার বাগান হিসেবে পরিচিত দাঁতমারা রাবার বাগান থেকে দীর্ঘদিন ধরে রাবার চুরির অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ চক্র বাগান থেকে রাবার চুরি করে অবৈধভাবে বিক্রি ও বিভিন্ন স্থানে পাচার করছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

রাবার চুরির ঘটনায় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিনের সহায়তা রয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে তিনি এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।

 

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে এসব চোর চক্রের সদস্য ও পৃষ্ঠপোষক পরিবর্তিত হলেও রাবার চুরি বন্ধ হচ্ছে না। বাগান থেকে প্রতিবছর বিপুল পরিমাণ রাবার চুরির অভিযোগ থাকলেও এর সঙ্গে জড়িতদের শনাক্ত এবং অবৈধ বাণিজ্য বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল।

 

দাঁতমারা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বরকত উল্লাহ রাবার ও কভার ভ্যান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা রাবার, আটক ব্যক্তিদের এবং গাড়ির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

এ ঘটনায় উদ্ধার করা রাবারের প্রকৃত মালিকানা, রাবারগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে আশা করছেন স্থানীয়রা। একই সঙ্গে দাঁতমারা রাবার বাগান থেকে দীর্ঘদিন ধরে রাবার চুরির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর