বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

গফুর মিয়ার ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ, শ্রদ্ধায় স্মরণ করছেন এলাকাবাসী

মোহাম্মদ হোসাইন, কক্সবাজার: / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

টেকনাফের গণমানুষের প্রিয় নেতা, হ্নীলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, টেকনাফ উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব আব্দুল গফুর চৌধুরীর ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ অক্টোবর। স্থানীয় মানুষের কাছে তিনি ‘গফুর মিয়া’ নামেই বেশি পরিচিত ছিলেন।

 

১৯৯০ সালের ১৯ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করছেন স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

আব্দুল গফুর চৌধুরী তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে টেকনাফ, হ্নীলা ও উখিয়া অঞ্চলের মানুষের কাছে পরিচিতি অর্জন করেন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় সাধারণ মানুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। বিশেষ করে দরিদ্র, অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি স্থানীয়ভাবে স্মরণীয় হয়ে আছেন।

 

তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে এ অঞ্চলের মানুষের নানা স্মৃতি। জনসেবা ও মানুষের কল্যাণে তাঁর ভূমিকা আজও অনেকের স্মৃতিতে অম্লান। সময়ের পরিক্রমায় তিনি প্রয়াত হলেও স্থানীয় মানুষের কাছে তাঁর অবদান ও স্মৃতি বিশেষ গুরুত্ব বহন করে।

 

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করে দেন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরে পরিপূর্ণ করেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন—এ কামনা করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

 

নিবেদক:

নয়াবাজার আলহাজ্ব নছিমা আলী-শামসুন নাহার স্মৃতি ফাউন্ডেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর