বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

একই দিনে চট্টগ্রাম সফরে তারেক রহমান ও শফিকুর রহমান, জোরদার নিরাপত্তা

এম. এ. মোহাম্মদ হোসাইন,কক্সবাজার : / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

দেশের বন্দরনগরী চট্টগ্রামে একই দিনে সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই শীর্ষ নেতার সফরকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে, সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে সকালে চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের। তাঁর কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

 

জেলা প্রশাসন, মহানগর বিএনপি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর রহমতগঞ্জে জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং আর্থিক অনুদান দেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর হোটেল র‍্যাডিসন ব্লুতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি। রাতে সেখান থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

 

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম জানান, প্রধানমন্ত্রী সামরিক বিমানে চট্টগ্রামে আসবেন। বিমানবন্দর থেকে সরাসরি জে এম সেন হলের পূজামণ্ডপে যাবেন তিনি। সেখানে শুভেচ্ছা বিনিময় শেষে হোটেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।

 

সাংগঠনিক সভা প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, সভায় দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এতে অংশগ্রহণকারীদের তালিকা তৈরির কাজ চলছে। তবে গত ৯ আগস্টের সভার তুলনায় এবার অংশগ্রহণকারীর সংখ্যা কম রাখা হবে।

 

এদিকে দুই শীর্ষ নেতার সফর ও দুর্গাপূজাকে ঘিরে চট্টগ্রাম মহানগরী ও জেলায় চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২০ হাজারের বেশি সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

এসআরবি-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এসএসএফের নির্দেশনা ও সমন্বয়ে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। র‍্যাব, পুলিশ, জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। নগরীর প্রায় ২ হাজার ৬০০ পূজামণ্ডপে নিয়মিত পরিদর্শন, মোবাইল টহল এবং সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি চালানো হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে বিশেষ স্ট্রাইকিং ফোর্স।

 

নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি নগরীর বিভিন্ন সড়ক সংস্কার, সৌন্দর্যবর্ধন এবং ফুটপাত দখলমুক্ত করার কাজও চলছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রশাসন, সিটি করপোরেশন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

অন্যদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সফর ঘিরেও দলটির নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি চলছে। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেন, আমিরে জামায়াত মঙ্গলবার সকালে চট্টগ্রামে আসবেন। সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। এসব কর্মসূচির প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 

একই দিনে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতার চট্টগ্রাম সফরকে ঘিরে নগরজুড়ে রাজনৈতিক তৎপরতা ও প্রশাসনিক প্রস্তুতি বেড়েছে। বিশেষ করে দুর্গাপূজার আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করা এবং সফর নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর