বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে শতাধিক পরিবারের মাঝে মশারি বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও অসহায় মানুষের স্বাস্থ্য সুরক্ষায় শতাধিক পরিবারের মধ্যে মশারি বিতরণ করেছে জেলা পরিষদ। রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টায় জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব মশারি বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মশারি বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটানোই যথেষ্ট নয়, এ জন্য প্রয়োজন জনসচেতনতা ও ব্যক্তিগত সুরক্ষা। বিশেষ করে অসহায় ও দুঃস্থ মানুষ নানা সীমাবদ্ধতার কারণে ডেঙ্গুর ঝুঁকিতে থাকেন। তাঁদের সুরক্ষায় মশারি বিতরণের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

তিনি আরও বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের অন্যতম দায়িত্ব। মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

 

এ সময় ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে সবাইকে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের পরামর্শ দেন, যাতে এডিস মশার বংশবিস্তার রোধ করা যায়।

 

মশারি বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

 

মশারি পেয়ে উপকারভোগীরা জেলা পরিষদের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তাঁদের মতে, ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় অসহায় পরিবারের জন্য এ সহায়তা সময়োপযোগী ও উপকারী পদক্ষেপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর