বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

টেকনাফে কবি এম এরশাদুর রহমান সম্পাদিত ‘কবি ও কবিতার সংসার’ বইয়ের প্রকাশনা

মোহাম্মদ হোসাইন, টেকনাফ প্রতিনিধি: / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে কবি এম এরশাদুর রহমান সম্পাদিত ‘কবি ও কবিতার সংসার’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বইটিতে কবি মাস্টার শাহ আলমকে কেন্দ্র করে সাহিত্য ও কবিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

 

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে টেকনাফের নাফ আলো শিল্পী গোষ্ঠীর অস্থায়ী হলরুমে এ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা হাফেজ কবির আহমেদ। আয়োজন করে নাফ আলো শিল্পী গোষ্ঠী, টেকনাফ।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা শামসুল আলম, হাফেজ মাওলানা আব্দুর রহমান, হাফেজ মাওলানা জুবায়ের, হাফেজ মাওলানা মুহাম্মদ তারেক, হাফেজ মাওলানা মোবারক হোসাইন, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, হাফেজ মাওলানা মুহাম্মদ ফারুক, আব্দুর রহমান ও লুৎফর রহমানসহ স্থানীয় সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীরা।

 

প্রকাশনা অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত ব্যক্তিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় বইটি নিয়ে আলোচনা হয় এবং স্থানীয় পর্যায়ে সাহিত্যচর্চা ও বই প্রকাশের গুরুত্ব তুলে ধরা হয়।

 

আয়োজকরা মনে করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় কবি-সাহিত্যিকদের সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহিত করার পাশাপাশি পাঠকদের বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে সহায়ক ভূমিকা রাখে। নতুন বই প্রকাশের মধ্য দিয়ে স্থানীয় সাহিত্যাঙ্গনে কবিতা ও সাহিত্যচর্চার পরিসর আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হয়।

 

কবি এম এরশাদুর রহমানের সম্পাদনায় ‘কবি ও কবিতার সংসার’ বইটির প্রকাশনাকে স্থানীয় সাহিত্যচর্চার একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন টেকনাফের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর