বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করল এসআরবি-৫, আইনশৃঙ্খলা রক্ষায় জোরদার নজরদারি

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জে নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১। উৎসবকে কেন্দ্র করে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটির সদস্যরা।

 

রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ শহরের কর্মকারপাড়া শিবতলায় চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন এসআরবি-৫, সিপিসি-১-এর সদস্যরা। পরিদর্শন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নিরাপত্তা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম।

 

প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন এসআরবি-৫-এর সদস্যরা। পূজাকে ঘিরে সার্বিক নিরাপত্তা বজায় রাখতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

 

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননাকর কোনো পোস্ট নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

 

এ সময় চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দিরের সভাপতি শ্রী রনি নন্দী ও সাধারণ সম্পাদক রাধাবল্লভ কর্মকার উপস্থিত ছিলেন। এ ছাড়া এসআরবি-৫, সিপিসি-১-এর বিভিন্ন পদমর্যাদার সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

 

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রেস ব্রিফিংয়ে প্রায় ১০০ থেকে ১২০ জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর