বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সভা, প্রান্তিক মানুষের মধ্যে মশারি বিতরণ

সত্যরেখা ডেস্ক: / ৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী।

 

সভায় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, মশার বংশবিস্তার বন্ধ করতে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও পানি জমতে দেওয়া যাবে না। পাশাপাশি ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে নিয়মিত মশারি ব্যবহারের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

 

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাদের স্বাবলম্বী করে তুলতে সরকারি সহায়তার পাশাপাশি সামাজিক সহযোগিতা ও সহমর্মিতা বাড়ানো প্রয়োজন।

 

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের বিষয়ে তিনি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

এ ছাড়া ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে পরিচালনার নির্দেশনা দেন জেলা প্রশাসক। প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করতে সঠিক তথ্য সংগ্রহ এবং তথ্য যাচাইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা বলেন তিনি।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্যানেল চেয়ারম্যান ও সাংবাদিকেরা।

 

এর আগে জেলা প্রশাসক রায়গঞ্জ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি অফিসের বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং কার্যক্রমের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

 

সভা শেষে তৃতীয় লিঙ্গের সদস্যসহ উপজেলার বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের মধ্যে মশারি বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর