বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, চাঁপাইনবাবগঞ্জে দুই জেলের কারাদণ্ড

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার ও অবৈধ কারেন্ট জাল ব্যবহারের দায়ে দুই জেলেকে চার দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ১ হাজার ২০০ মিটার কারেন্ট জাল ও ২০০ মিটার রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার আলিমনগর ঘাট থেকে নারায়ণপুর পর্যন্ত পদ্মা নদীতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ।

 

দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার বোগলাউড়ি ডাক্তারপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. রানা (৩০) এবং মাহাতাব উদ্দিনের ছেলে মো. মংলু (৩৫)। নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ ও অবৈধ কারেন্ট জাল ব্যবহারের অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

 

অভিযানে জব্দ করা অবৈধ কারেন্ট জাল ও রিং জাল ঘটনাস্থলে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে নৌ-পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি করে দল সহযোগিতা করে।

 

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ বলেন, সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ ও অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণে আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর