বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

নাটোরে ছাত্রদল নেতাকে গুলি করে ধাওয়া, পরে কুপিয়ে জখম

আরিফুল ইসলাম, নাটোর: / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

নাটোরের গুরুদাসপুরে মোটরসাইকেলে আসা হেলমেটধারী দুই দুর্বৃত্তের গুলির পর ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শাকিল ইসলাম (২৩) নামে এক ছাত্রদল নেতাকে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত কাউকে এখনো শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

 

আহত শাকিল ইসলাম গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব। তিনি পৌর শহরের চাঁচকৈড় খোয়ারপাড়া গ্রামের রবিউল মিস্ত্রির ছেলে।

 

স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নওশিন জাহান জানান, শাকিলের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহীতে পাঠানো হয়েছে।

 

আহত শাকিলের বর্ণনা অনুযায়ী, রাত ৯টার দিকে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। পথে নুর একাডেমির কাছে পৌঁছালে হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে দৌড়ে পালানোর চেষ্টা করলে তারা পিছু ধাওয়া করেন। একপর্যায়ে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির কাছে পৌঁছালে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়। হামলাকারীদের কাউকেই চিনতে পারেননি বলে জানিয়েছেন শাকিল।

 

প্রত্যক্ষদর্শী সুমন রহমান বলেন, বাজারপাড়ার শহীদা জলিল স্কুলের কাছে পরপর দুটি গুলির শব্দ শুনে তিনি ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। সেখানে শাকিলকে দৌড়াতে এবং দুই ব্যক্তিকে মোটরসাইকেলে তার পিছু নিতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় আহত শাকিলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

 

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।

 

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আবদুল আজিজ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি জড়িতদের শনাক্ত করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়ার কথা জানান। একই সঙ্গে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান।

 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার ঘটনায় কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর