বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

সলঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় বাবার লিখিত অভিযোগ

জি.এম সপ্না,সলঙ্গা / ৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী ধরইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে। স্কুলে যাতায়াতের সময় একই গ্রামের প্রতিবেশী যুবক সজিবের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে ওই যুবক বিভিন্ন সময়ে ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

অভিযোগে আরও বলা হয়, গত ২৫ মে রাত ১১টার দিকে সেরেন্দাসপুর গ্রামে ছাত্রীর বসতবাড়ির একটি টিনের ঘরে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন অভিযুক্ত যুবক। পরবর্তী সময়ে বিয়ের বিষয়ে কথা বললে তিনি অস্বীকৃতি জানান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি পরিবারকে জানানোর পর ছাত্রীর বাবা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চান। পরে স্থানীয়ভাবে সালিশের আয়োজন করা হয়। সেখানে উভয় পক্ষের বক্তব্য শোনার পর একটি স্ট্যাম্পে অঙ্গীকারনামা সম্পাদন করা হয় বলে জানা গেছে। অঙ্গীকারনামায় উভয় পক্ষ প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ের বিষয়ে সম্মতির কথা উল্লেখ ছিল বলে অভিযোগে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বর্তমানে অভিযুক্ত যুবকের বাবা-মা ও স্বজনেরা বিয়ের বিষয়টি এড়িয়ে তাকে বিদেশে পাঠানোর চেষ্টা করছেন। এ পরিস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর বাবা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিবারটি।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর